অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম হ্রাসসহ বিভিন্ন সংকটে রেমিটেন্স কমেছে

বিশ্ববাজারে তেলের দাম হ্রাসসহ বিভিন্ন সংকটে রেমিটেন্স কমেছে
বিশ্ববাজারে তেলের দাম হ্রাসসহ বিভিন্ন সংকটে রেমিটেন্স কমেছে

বিশ্ববাজারে তেলের দাম হ্রাস, অভিবাসনবিরোধী পরিবেশ ও ইউরোপে শরণার্থী সংকটের কারণে দেশের রেমিটেন্স কমেছে।

বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে অভিবাসী বিষয়ক গবেষণা সংস্থা-রামরু।

সংস্থাটি জানিয়েছে, এ বছরের নভেম্বর পর্যন্ত দেশে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার রেমেটেন্স এসেছে যা গতবছরের তুলনায় ১১ ভাগ কম।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিটেন্স কমে যাওয়ায় বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম থেকে দশম স্থানে।

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী, এবছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাত লাখ ৪৯ হাজার ২৪৯ জন বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হয়েছেন। আর ১৯৭৬ থেকে ২০১৬ পর্যন্ত কর্মসংস্থানের জন্য প্রায় এককোটি লোক অভিবাসী হয়েছেন। এরমধ্যে মধ্যপ্রাচ্যে অভিবাসীর সংখ্যা বেশি। মোট অভিবাসীর প্রায় ৮১ % উপসাগরীয় ও আরব দেশে অভিবাসন করছেন। বাকি ১৯ ভাগ দক্ষিণ-পূর্ব এশিয়াতে অভিবাসন করছেন।

অভিবাসী বিষয়ক গবেষণা সংস্থা রামরু জানায়, চলতি বছরে রেমিটেন্স কমেছে আশঙ্কাজনক হারে। যা গত বছরের তুলনায় ১১ ভাগ কম। গত বছর রেমিটেন্সের পরিমাণ ছিল ১৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বব্যাপী অভিবাসী বিরোধী পরিবেশ ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এর অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে, রোহিঙ্গা ইস্যুতে সরকার শরণার্থীদের বিষয়ে দ্বি মুখীনীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় বলা হয়, অভিবাসীরা যেভাবেই বিদেশে যান না কেন, তা নজরদারির দায়িত্ব রাষ্ট্রের। এমনকি অবৈধ পথে বিদেশে গেলেও তার দায়িত্ব সরকারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ