রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামীকাল- রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে মেলা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিবে। ১৩টি প্যাভিলয়নে মোট ৫৮০টি স্টল থাকবে।
গতবারের মত এবারও প্রাপ্ত বয়স্কদের জন্য টিকেটের মুল্য ধরা হয়েছে ৩০ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।
মেলায় স্থাপিত কাউন্টারের পাশাপাশি, প্রথমবারের মত টিকেট পাওয়া যাবে অনলাইনে।
আগত দর্শণার্থীদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এবারের মেলা থেকে গতবারের চেয়ে আরো বেশি রপ্তানি আদেশ আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: