অর্থনীতি

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন

একনেক সভা
একনেক সভা

প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়—জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

তিনি বলেন, গতবছর দেশে মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৫ শতাংশ। আর মাসওয়ারি হিসেবে গত ডিসেম্বরে এ হার নেমে এসেছে ৫ শতাংশের কাছাকাছি। যা গত ৫৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার রেকর্ড। আর চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়িত হয়েছে আগের অর্থবছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

নিত্যপণ্যসহ সবকিছুরই দাম বাড়তি বলে সাধারণ মানুষের অভিযোগ থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, বছর জুড়েই দেশে জিনিসপত্র আর সেবামূল্য ছিল স্থিতিশীল। আগের বছরের তুলনায় এ বছর সবরকম পণ্য ও সেবার দাম বেড়েছে মাত্র ৫ দশমিক ৫৫ শতাংশ। আর ডিসেম্বরে এ হার আরো কম ৫. ০৩ শতাংশ।

গত ২০১২ সালের জুলাই মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৫ শতাংশের নিচে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, গত সাড়ে চার বছরের মধ্যেই এটিই সর্বনিম্ন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও আগের চেয়ে গতি বেড়েছে বলে মন্ত্রী জানান।

গত অর্থবছরের প্রথম ৬ মাসে ২৪ শতাংশের জায়গায় এ বছর একই সময়ে এডিপি বাস্তবায়িত হয়েছে ২৭ শতাংশ। রাজনৈতিক ক্ষেত্র তুলনামূলক স্থিতিশীল হওয়ায় এডিপি বাস্তবায়নের গতি বেড়েছে বলেও দাবি তার।

এর আগে একনেকের সভায় নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষা, সড়ক অবকাঠামো মেরামতের জন্য যন্ত্রপাতি কেনাসহ ৬টি প্রকল্পে অনুমোদন দেয়া হয় যাতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৭৫ কোটি টাকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ