রাজধানীর গুলশান-১এর ডিএনসিসি মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
শনিবার সেখানে গিয়ে দেখা গেছে, নিচ তলার প্রায় সব দোকানই খুলেছে। তবে ২য় তলায় দোকান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানান দোকান মালিকরা।
২য় তলা থেকে পুড়ে যাওয়া জিনিসপত্র সরানো হচ্ছে। সিটি করপোরেশনের কর্মীরাও মালামাল সরানোর কাজে আংশ নিচ্ছে।
এদিকে, সকালে কাজের অগ্রগতি পরিদর্শন করে গেছেন সিটি মেয়র আনিসুল হক। এ সময় দোকান মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করা হয়।
গত সোমবার দিবাগত রাত ২টায় আগুন লাগে ঢাকার অভিজাত এলাকা গুলশান-১ এর সিটি করপোরেশন মার্কেটে। প্রায় আড়াইশ দোকানের এ মার্কেটে। মাঝরাতে শুরু হওয়া এ আগুন ছড়িয়ে পড়ে পাশের মার্কেটের বিভিন্ন দোকান আর গোডাউনেও। মার্কেটের কাঁচাবাজারের পুরোটাই ধসে পড়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: