অর্থনীতি

শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় অনুমোদন পেল ৭৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল

শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় অনুমোদন পেল ৭৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল
শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় অনুমোদন পেল ৭৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল

দেশের বিভিন্ন স্থানে শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমোদন পেয়েছে ৭৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যার মধ্যে বেসরকারি খাতে ২০টি এবং সরকারি খাতে ৫৪টি। এরইমধ্যে ১০টি অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা জানিয়েছে, সরকারি খাতে ২টি অঞ্চলের উন্নয়ন কাজ প্রায় শেষ আর ২টি বেসরকারি অঞ্চলকে দেয়া হয়েছে চুড়ান্ত অনুমোদন। এগুলোতে এখন বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেয়া হচ্ছে।

সরকার আশা করছে, এসব অর্থনৈতিক অঞ্চল থেকে রপ্তানি বাড়বে ৪ হাজার কোটি ডলার। আর কর্মসংস্থান হবে প্রায় ১ কোটি লোকের।

দেশে বিনিয়োগ সংকট কাটাতে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এরইমধ্যে ৭৪টির অনুমোদন মিলেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা বলছে, এর মধ্যে ২০টি পেয়েছে বেসরকারি খাত। আর সরকারি, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বিদেশিদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

বেজা কর্তৃপক্ষ বলছে, সরকারি পর্যায়ে ২টি অঞ্চলের উন্নয়ন কাজ প্রায় শেষ। আগামী বছরের মধ্যে আরও ৭টি এবং ২০২১ সালের মধ্যে ২৫ থেকে ৩০টির উন্নয়ন কাজ শেষ হবে। বেসরকারি খাতে উন্নয়ন কাজ শেষ ৪টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখন চলছে শিল্প স্থাপনের কাজ।

সম্প্রতি প্রধানমন্ত্রী ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। চট্টগ্রামের মিরসরাই, মৌলভীবাজারের শ্রীহট্ট, বাগেরহাটের মংলা এবং টেকনাফের সাবরাংয়ের উন্নয়ন কাজ হচ্ছে সরকারি খাতে।

নরসিংদীতে এ কে খান গ্রুপ, মুন্সীগঞ্জে আবদুল মোনেম লিমিটেড, নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের দুটি, গাজীপুরে বে গ্রুপ এবং নারায়ণগঞ্জে আমান গ্রুপকে ১টি সহ মোট ৬টির উন্নয়ন কাজ চলছে বেসরকারি খাতে।

এর পাশাপাশি খুলনার মংলায় এবং কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি অর্থনৈতিক অঞ্চল দেয়া হয়েছে ভারতকে। চীনকে দেয়া হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য হচ্ছে গাজীপুরে শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ