অর্থনীতি

চা-শ্রমিকদের জীবন উন্নয়নে সহযোগিতা করবে সরকার: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে এ শিল্পের যে কোনো উদ্যোগকে সরকার সহযোগিতা করবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,

মালিকপক্ষ উদ্যোগ নিলেতাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা পুষ্পগুচ্ছ হলে বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চা-শিল্পের ইতিহাস অনেক পুরোনো হলেও এ রকম প্রদর্শনীর আয়োজন এবাই প্রথম—এ কথা উল্লেখ করে এ সময় অর্থমন্ত্রী বলেন, এ প্রদর্শনী এ শিল্পকে এগিয়ে নেবে।

দেশে প্রথমবারের মতো এ চা প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিটি-১৯ ও বিটি-২০ নামে চায়ের দুটি নতুন জাত উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।

চা-শিল্পের শ্রমিকদের বাসস্থানের জন্য স্বল্পসুদে তহবিল করার বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আর চা-শ্রমিকদের বাসস্থানের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে চা রপ্তানিতে আবারও গতি ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে চায়ের উৎপাদন ও চাহিদা প্রায় কাছাকাছি— ভবিষ্যতে এ শিল্পে ব্যাংকঋণের সুদের হার কমানো হলে বাংলাদেশ চা রপ্তানি করতে সক্ষম হবে।

তিন দিন ব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার। এ প্রদর্শনীর ফেসবুক পেজে নিবন্ধন করে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টল থাকবে। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানি ও সিলোন টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ