টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ বিষয়ক’ দুই দিনের বিশেষ সম্মেলনে তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখেছে। এ অগ্রগতির পথ ধরে ভবিষ্যতে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে আরো অবদান রাখতে হবে।
বর্তমান সরকার এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানালেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: