অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৭%

আহম মোস্তফা কামাল
আহম মোস্তফা কামাল

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ।

রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল।

তার দাবি কৃষি, শিল্প এবং সেবা খাতের পাশাপাশি, বিনিয়োগে এখন চাঙ্গাভাব চলছে—যে কারণে প্রবাসী আয়ে ভাটা সত্ত্বেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে জিডিপি প্রবৃদ্ধি।

অনুকুল আবহাওয়া এবং সময়মত সার বীজের যোগান দেয়ায় এবার কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি আগের বছরে চেয়ে বেশি আশা করছে সরকার বলে জানান মন্ত্রী।

রপ্তানি প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদার ইতিবাচক ধারার কারণে শিল্প খাতের প্রবৃদ্ধিও বেশি আশা করা হচ্ছে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় পরিবহণ, আর্থিক, শিক্ষা ও স্বাস্থ্যসহ সেবা খাত থেকেও সরকারের প্রত্যাশা আগের চেয়ে বেশি।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর দাবি, এসব কিছুর সম্মিলিত ফলাফলে এবার জিডিপির প্রবৃদ্ধি ৭.২ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাড়ে ৭ শতাংশে পৌঁছবে।

কাগজে-কলমে প্রবাসী আয় কম দেখা গেলেও বাস্তবে তা কমেনি— তাই জিডিপির প্রবৃদ্ধিতে এর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করেন মন্ত্রী।

এ বছর জিডিপির অনুপাতে বিনিয়োগ গত বারের চেয়ে ২ শতাংশ বেড়ে ৩১ শতাংশ হবে বলেও আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ