অর্থনীতি

নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি

 নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি
নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশের পল্লী এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) সহায়তার জন্য সরকার বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্পাদিত এ ঋণচুক্তিতে ইআরডি সচিব (ভারপ্রাপ্ত) কাজী শফিকুল আজম ও বাংলাদেশ এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কাজুহিকো হিগুচি বলেন, ‘প্রবৃদ্ধি বাড়ানো এবং দারিদ্র্য, আয় অসমতা ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে এসএমই’র উন্নয়ন।’

তিনি আরো বলেন, ‘এই প্রকল্প গ্রামীণ এলাকা বিশেষ করে নারী পরিচালিত ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পের জন্য সহায়ক হবে। তাছাড়া এটি নারী শিল্পোদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।’

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুন নাহার এই দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

এ প্রকল্পে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে ক্ষুদ্র খামারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে— সহায়তার কমপক্ষে ১৫ শতাংশ থাকবে নারী উদ্যোক্তাদের জন্য।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রকল্পের কার্যনির্বাহক সংস্থা। আর এর বাস্তবায়ন সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ