দেশে ৭% উপর জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইন্সটিটিউট কার্যালয়ে রাজনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
তবে এক্ষেত্রে সরকার এখনো কোনো কিছুই করতে পারছে না— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে।
১৯৪৫ সালের পর ৫ জানুয়ারির নির্বাচন ছিল সবচেয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে তিনি আরো বলেন, খালেদা জিয়ার নিবুর্দ্ধিতার কারণে বিএনপি এখন বিতাড়িত রাজনৈতিক দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: