অর্থনীতি

ক্ষুদ্র-মাঝারিখাতের ঋণকে আরো সহজতর করতে হবে: গভর্নর

ফজলে কবির
ফজলে কবির

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ক্ষুদ্র ও মাঝারিখাতের ঋণকে আরো সহজতর করার কথা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বৃহস্পতিবার রাজধানীতে এসএমই নিয়ে এক সেমিনারে, গত বছর প্রায় সাড়ে লাখ উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আর দশ শতাংশের নিচে সুদের হার নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রথম পাঁচ বছর ভ্যাট পঞ্চাশ শতাংশ কমানোরও প্রস্তাব করেন তারা।

‘এসএমই খাতে আর্থায়ন: সমস্যা ও উত্তরণ’ বিষয়ে সেমিনারের আয়োজন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে নারী উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার কথা থাকলেও ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে ঋণ দেয় না বলে অভিযোগ করেন নারী উদ্যোক্তা ও মাঝারি ব্যবসায়ীরা।

তবে ব্যাংক কর্মকর্তাদের দাবি, যথাযথ কাগজপত্র উপস্থাপন না করতে পারার কারণেই নারী উদ্যোক্তারা ঋণ পান না।

এসএমই খাতে দশ শতাংশের নীচে সুদের হার ও প্রথম পাঁচ বছর উৎপাদন খাতে ভ্যাট অর্ধেক কমানোর দাবি জানায় এফবিসিসিআই।

ক্ষুদ্র ও মাঝারিখাতে ব্যাংকগুলোকে ঋণদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন, গতবছর প্রায় সাড়ে চারলাখ উদ্যোক্তাকে এসএমইখাতে ঋণ দেয়া হয়েছে।

আর ঋণ না পাওয়া নিয়ে নারী উদ্যোক্তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ