রাজধানীর গুলিস্তানে বেশ কয়েকদিন ধরেই বসতে দেয়া হচ্ছে না হকারদের। শুধু গুলিস্তান নয় বরং মতিঝিলেও একই রকম অবস্থা।
তবে দক্ষিণ সিটি করপোরেশন থেকে সাপ্তাহিক ছুটির দিনে ফুটপাতে হকার বসতে বাধা নেই— এমন কথা বলা হলেও ছুটির দিনে গুলিস্তানের ফুটপাতে হকারদের বসার কথা থাকলেও শুক্রবার সকাল থেকে পুলিশ তাদের বসতে দেয়নি।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, সিটি করপোরেশন নিজেই তাদের কথা রাখছে না আর ফুটপাতেই নির্ধারিত স্থানে হকারদের বসতে দিলে, ফুটপাত মুক্ত রাখতে তারাই সব সহযোগিতা করবেন।
আর হকাররা বলছেন, সকাল থেকে তারা গুলিস্তানের বিভিন্ন অংশে দোকান গুছিয়ে বসার চেষ্টা করেন। তবে পুলিশের বাধার কারণে বসতে পারেননি তারা।
এদিকে, শ্রমিক নেতাদের দাবি, দক্ষিণ সিটির মেয়র তার কথা থেকে সরে এসেছেন। জানান, রোববার স্থানীয় সংসদ সদস্যের কাছে স্বারকলিপি দেয়া হবে। ২৫ জানুয়ারি হকার সমন্বয় পরিষদের যৌথসভা থেকে দেয়া হবে পরবর্তী কর্মসূচি।