গ্রামীণ ব্যাংকের নামে ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে কর সুবিধা নিয়েছেন তা তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী গতকাল (বুধবার) সংসদে ড. ইউনূসের সম্পত্তির বিষয়ে কথা বলেন— এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটা একটা কঠিন বিষয়। ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে অনেক কর সুবিধা নিয়েছেন, তা অবৈধ— বিষয়গুলো তদন্ত হওয়া উচিত।
এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি সম্ভবনা শীর্ষক এ সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে আইটি খাতে রপ্তানির সম্ভবনা বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতে ২০% নগদ সহায়তা চায় বেসিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: