হকার্সদের জন্য মার্কেট তৈরি ও লাইনম্যান নামে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স লীগ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হকার্স লীগের পক্ষ থেকে বলা হয়, এখন যারা আন্দোলন করছেন— তারা হকারদের স্বার্থের জন্য আন্দোলন করছেন না। যারা এসব সংগঠনকে মদদ দিচ্ছেন— তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।
হকার্সদের জন্য নীতিমালার পাশাপাশি আইন করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
পরে দক্ষিণ সিটির মেয়রের বরাবর ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয় সংগঠনটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: