অর্থনীতি

রিজার্ভ চুরির পুরোটাই ফেরত পাওয়ার আশা, গভর্নরের

রিজার্ভ চুরির পুরোটাই ফেরত পাওয়ার আশাবাদী গভর্নরের
রিজার্ভ চুরির পুরোটাই ফেরত পাওয়ার আশাবাদী গভর্নরের

রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের পুরোটাই ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক-এ পর্যন্ত ফেরত পাওয়া গেছে মাত্র দেড় কোটি ডলার।

এখনো হদিস নেই প্রায় ২ কোটি ডলারের— কোনো হদিস করতে না পারলেও পুরো ৮ কোটি ১০ লাখ ডলারের দায়ই ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংককে নিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি ঘোষণার আগে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

ফিলিপাইনের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে আরো প্রায় ৩ কোটি ডলার ফেরত পেতে বিলম্ব হচ্ছে বলেও গভর্নর জানিয়েছেন।

প্রায় একবছর হতে চললো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফেরত পাওয়া গেছে মাত্র দেড় কোটি ডলার। বিভিন্ন তদন্ত এবং শুনানিতে ফিলরেম, ক্যাসিনো ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গায় আরও প্রায় সাড়ে ৪ কোটি ডলারের সন্ধান মিলেছে। বাকি ১ কোটি ৯০ লাখ ডলার কোথায় আছে তার কোনো হদিস নেই কারও কাছেই।

গভর্নরের দাবি, যেহেতু পুরো ৮ কোটি ১০ লাখ ডলার রিজাল ব্যাংকের মাধ্যমেই বেড়িয়ে গেছে—তাই এ অর্থের হদিস থাক বা না থাক সব দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

অনুষ্ঠানে গভর্নর জানান, আরো ২ কোটি ৯০ লাখ ডলার ফেরত আনার বিষয়ে বাংলাদেশ অনেকদূর এগিয়েছিল— কিন্তু তাতে বাধ সেধেছে দেশটির সুপ্রিম কোর্ট।

তবে, পুরো অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ