অর্থনীতি

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতা দিবে জাইকা

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতা দিবে
তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতা দিবে

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে প্রায় ৩০০ কোটি টাকা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা।

৬ শতাংশে সুদে নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক থেকে পোশাক শিল্প মালিকরা এ অর্থ নিতে পারবেন।

সোমবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২৫টি বাণিজ্যিক ব্যাংক ও ১০টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এ সংক্রান্ত চুক্তি সই করেছে।

প্রয়োজনের তুলানয়, এ অর্থ খুবই অপ্রতুল বলে মনে করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রথম পর্বের বাস্তবায়ন সফল হলে এ তহবিলের পরিমাণ আরো বাড়বে বলে আশ্বাস দিয়েছে জাইকা।

তাজরীন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসে হাজারো পোশাক শ্রমিকের প্রাণহানীর পরিপ্রেক্ষিতে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক চাপ আসে দেশে-বিদেশ থেকে। এ কাজে শিল্প মালিকরা সরকার, আর্থিক প্রতিষ্ঠান এমনকি ক্রেতাদের কাছ থেকেও সহায়তা পাচ্ছেন। সবশেষ কর্মপরিবেশ উন্নয়নে অর্থ নিয়ে এগিয়ে এসেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বরে একটি প্রাথমিক চুক্তি করে জাইকা। চুক্তি অনুযায়ী জাইকা বাংলাদেশ ব্যাংকের কাছে ৪২৬ কোটি জাপানি ইয়েন দিবে। বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ সুদে এ অর্থ চুক্তিতে স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে দিবে। আর পোশাক শিল্প মালিকরা এ অর্থ পাবেন ৬ শতাংশ সুদে।

তিন বছরের গ্রেস পিরিয়ডসহ, ১৫ বছরের জন্য সর্বোচ্চ ৩৫ কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন পোশাক মালিকরা। তবে ব্যাংকারা মনে করছেন এ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

গভর্নর ফজলে কবির বলেন, এটা শুরু। বাস্তবায়ন সফল হলে অর্থের পরিমাণ আরো বাড়বে, অর্থায়নের জন্য প্রয়োজনে জাইকার পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির কাছেও আবেদন করা হবে।

জাইকার সহায়তাপুষ্ট বাংলাদেশ ব্যাংকের 'আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট' প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ