অর্থনীতি

পদ্মাসেতু প্রকল্প, ব্যক্তি স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ

একনেক সভা
একনেক সভা

একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে— পদ্মাসেতু প্রকল্পে কাজের গতি কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভার শুরুতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে তাই শুরু থেকেই বলেছে, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা।

তিনি বলেন, একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে এতদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটতো।

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে মিথ্যা অভিযোগ তোলায় একজন সচিবকে বিনা দোষে জেলখাটতে হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

৩ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা। বাকি টাকা সরকার দেবে।

এছাড়া প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

মন্ত্রী বলেন, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।

প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ