রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার—তিন দিনব্যাপী এ মেলা হবে হোটেল সোনারগাঁওয়ে।
মেলার মূল আয়োজক ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পক্ষ থেকে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
আয়োজকরা বলেন, এবার ৪র্থ বারের মতো হতে যাচ্ছে এ মেলা। এর ফলে ভারতের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও বাড়বে।
তিন দিনব্যাপী এ মেলায় দুদেশের অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, টেক্সটাইল খাতসহ বিভিন্ন খাতের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: