অর্থনীতি

ঢেলে সাজাতে দুইটি লিক্যুয়িড ন্যাচারাল গ্যাস ক্যারিয়ার ভেসেল সংযোগ

বাংলাদেশ শিপিং করপোরেশন
বাংলাদেশ শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং করপোরেশনকে ঢেলে সাজাতে আরও দুইটি লিক্যুয়িড ন্যাচারাল গ্যাস ক্যারিয়ার ভেসেল কিনতে যাচ্ছে সরকার।

এ উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে চাইনিজ ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড অফসোর ইঞ্জিনিয়ারিং এইচ বি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে শিপিং করপোরেশন।

এসময় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ উদ্যোগের ফলে বিএসসি লোকসান থেকে লাভবান হবে।

৪০ হাজার কিউবিক মিটার ধারন ক্ষমতা সম্পন্ন ক্যারিয়ার ভেসেলগুলো চট্টগ্রামের মহেশখালী দ্বীপে নির্মাণ হতে যাওয়া এলএনজি ইমপোর্ট টার্মিনালে এলএনজি সরবরাহে ব্যবহার করা হবে। চুক্তি শেষ করার দেড় বছরের মধ্যে এগুলো প্রস্তুতির কাজ শেষ হবে।

মন্ত্রী বলেন, বিএসসি এর আগে ১৬টি জাহাজ সংগ্রহ করার উদ্দেশ্যে চীনের বেসরকারি কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে। এগুলোর মধ্যে ছয়টি বাল্ক ক্যারিয়ার এবং ১০টি লাইটার বাল্ক ক্যারিয়ার।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্লান্টে কয়লা পরিবহনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ এসব জাহাজ হাতে পাবে— এসব উদ্যোগের ফলে শিপিং করপোরেশন লাভবান হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ