অর্থনীতি

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করে লাভ নেই

 বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

পদ্মাসেতু নিয়ে এখন নীরব বিশ্বব্যাংক। কানাডার আদালতে দুর্নীতি ষড়যন্ত্র মামলা বাতিল হওয়ার পর কোনো প্রতিক্রিয়া নেই সংস্থাটির। বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া বা ক্ষতিপুরণ দেয়ার বিষয়ে বক্তব্য জানতে বারবার গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও তাতে কোনো সাড়া নেই প্রতিষ্ঠানটির।

এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর মামলা মোকাদ্দমায় না গিয়ে সামনের উন্নয়ন প্রকল্পগুলোতে বিশ্বব্যাংকে অন্তর্ভুক্ত করে পদ্মাসেতুতে অর্থায়ন বাতিলের ক্ষতি পুষিয়ে নেয়ার পরামর্শও তাদের।

কানাডার আদালতে পদ্মাসেতু ষড়যন্ত্র মামলা খারিজ হওয়ার পর বিশ্বব্যাংকের প্রতিক্রিয়া জানতে, গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির স্থানীয় ও ওয়াশিংটন কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে।

জবাবে শুধু বলা হয়েছে, বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো দেশের প্রচলিত আইনের লংঘন হয়েছে কিনা তা নির্ধারণ করতে তদন্ত প্রতিবেদন শেয়ার করা হয়। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশ কিভাবে পদক্ষেপ নেবে তা ওই দেশের নিজস্ব বিষয়।

কিন্তু অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর বিশ্বব্যাংক ক্ষমা চাইবে কিনা, বা কোনো ক্ষতিপূরণ দিবে কিনা এ বিষয়ে কোনো উত্তর নেই বিশ্বব্যাংকের।

বিশেষজ্ঞরা বলেন, এ বিষয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা যেতে পারে।

মিথ্যা আভিযোগের কারণে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে বিশ্বব্যাংকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন তারা।

তাদের অভিমত, মামলা মোকাদ্দমা করে কোনো লাভ হবে না— তাই বিশ্বব্যাংকে আস্থায় রেখেই এগিয়ে যাওয়ার পক্ষে মত তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ