অর্থনীতি

বিদেশি সংস্থার প্রতিবেদন নাকচ করেছে বিজিএমইএ

বিজিএমইএ
বিজিএমইএ

বাংলাদেশের তৈরি পোশাক খাতে গ্রেপ্তার, ছাঁটাই ও নিরাপত্তা হুমকির বিষয়ে কয়েকটি বিদেশি সংস্থার প্রতিবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের দাবি, বিদেশে বসে সংস্থাগুলো দেশের গার্মেন্টস নিয়ে মনগড়া কথা বলছে।

আর গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ মন্ত্রী শাহজাহান খানের মতে, দেশের গার্মেন্ট শিল্পকে ধংস করতে বিদেশী চক্র কাজ করছে।

সম্প্রতি সাভারের আশুলিয়ায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন তৈরি পোশাক শ্রমিকরা। সে সময় বেশ কিছুটা উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। এ ঘটনায় ৩০ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই আন্দোলন থেমে যায়, আবারও সচল হয় সেখানের গার্মেন্টগুলো।

শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক শ্রমিক অধিকার বিষয়ক সংস্থা- ইউনি গ্লোবার ইউনিয়ন ও ইন্ডাস্ট্রি অল উদ্বেগ প্রকাশ করেছে। তারা গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তিরও দাবি জানিয়েছে। এদিকে, পোশাক খাত এখনো নিরাপত্তাহীন বলে দাবি করেছে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা- গ্রুপ ফোর।

তবে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলছেন, সংস্থাগুলোর এসব প্রতিবেদনের ভিত্তি নেই। বিদেশে বসে নয়, সংস্থাগুলোকে বাংলাদেশে সরোজমিনে এসে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিক নেতারা দাবি করছেন, এখনো নেতা ও শ্রমিকদের ওপর বিভিন্ন ধরনে হুমকি রয়েছে। ন্যায্য দাবিতে আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। বলেন, নিরাপত্তাহীনতায় রয়েছেন নেতাকর্মীরা।

আশুলিয়ায় নিয়ম অনুযায়ী আন্দোলন হয়নি উল্লেখ করে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান বলেন, আন্দোলনে কোনো একটি পক্ষের ইন্ধন ছিলো। কয়েকজনকে গ্রেপ্তারের পর শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি লক্ষ্য করলেই তা বোঝা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ