অর্থনীতি

বাংলাদেশে শ্রমিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

ছবি নাই
ছবি নাই

বাংলাদেশে শ্রমিক অধিকার নিয়ে আন্দোলনকারী শ্রমিক নেতাদের আইনসম্মত কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে অভিযুক্ত করার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ১১জন কংগ্রেস সদস্য কারাবন্দি শ্রমিক নেতাদের মুক্তি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

২৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে এ আহবান জানান মার্কিন আইনপ্রনেতারা। এতে আটক শ্রমিক নেতাদের বিষয়ে দ্রুত জবাবদিহিতা নিশ্চিত ও আনীত অভিযোগ পর্যালোচনারও আহ্বান জানিয়েছেন তারা।

ভুল কারণে আটকদের মুক্তি ও সব ধরনের ভিত্তিহীন ও অপ্রমাণিত অভিযোগ প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মার্কিন আইনপ্রনেতারা।

স্বাক্ষরকারীদের নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসম্যান জ্যান স্কাভোস্কি, স্যান্ডার লেভিন, বিল পাসক্রেল ও ববি স্কট।

চিঠিতে সাক্ষরকারী অপর কংগ্রেসম্যানরা হলেন জেমস পি. ম্যাকগভার্ন, মার্ক পোকান, উইলিয়াম কিয়াটিং, জ্যাকি স্পেইয়ার, জোসেফ ক্রাউলি ও স্টিভ কোহেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ