অর্থনীতি

গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তা-যাত্রীকল্যাণ সমিতি

 গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তা-যাত্রীকল্যাণ সমিতি
গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তা-যাত্রীকল্যাণ সমিতি

গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তা ও যাত্রীকল্যাণ সমিতি— এর মাধ্যমে সরকার চুরি ও দুর্নীতির দায় সাধারণ মানুষের উপর চাপাচ্ছে বলে অভিযোগ তাদের।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে হলুদ পতাকা উত্তোলন এবং মানববন্ধন কর্মসুচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ভোক্তা সমিতি।

তবে, দাম বাড়ানোকে যৌক্তিক মনে করছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমদ।

এতে ব্যবসা-বাণিজ্যের যে খরচ বাড়বে সরকার বিশেষ প্রণোদনা দিয়ে তা পুষিয়ে দিবে বলে আশা তার।

আগের বার দাম বাড়ানোর সময়, সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছিল নিয়ন্ত্রক সংস্থা-বিইআরসি।

আর এবার কারণ দেখিয়েছে, জ্বালানি নিরাপত্তা এবং সিলিন্ডার গ্যাসের সঙ্গে দামের সমতা বিধান।

কিন্তু বিইআরসির এ নীতিতে সমর্থন দিতে পকেট খালি হবে জনগণেরই।

পণ্য ও সেবার দাম বাড়িয়ে ব্যবসায়ীরাও অতিরিক্ত ব্যয় পুষিয়ে নেবেন জনগণের পকেট থেকেই। তাই বিইআরসির এ সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে মনে করছেন, ভোক্তা প্রতিনিধিরা।

তারা বলেন, চুরি আর দুর্নীতির কারণে সৃষ্ট ঘাটতি পুরণ করতে সরকার চাপ দিচ্ছে জনগণের ওপর।

আইন লঙ্ঘন করে, গ্যাস বিক্রির ৫৫ শতাংশ অর্থ রাজস্ব হিসেবে নিয়ে নেয়ার সরকারি সিদ্ধান্তকেও গণবিরোধী হিসেবে মন্তব্য করেন তারা।

তবে এ সিদ্ধান্ত মনোপুত হয়েছে ব্যবসায়ী নেতাদের।

তাদের দাবি, সরকার ১০ মাস আগেই গ্যাসের দাম বাড়াতে চেয়েছিল। কেবল তাদের অনুরোধেই পরে বাড়িয়েছে। এতে ব্যবসায়ীদেও কোন ক্ষতি হবে বলে দাবি, আবদুল মাতলুবের।

বিশেষ প্রণোদনায়, ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিলেও সাধারণ জনগণের ক্ষতি কিভাবে পুষবে তার জবাব নেই কারোর কাছেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ