অর্থনীতি

হলি আর্টিজানে হামলায় পিছিয়েছে অগ্রাধিকারমুলক প্রকল্পগুলো

আহম মুস্তফা কামাল
আহম মুস্তফা কামাল

হলি আর্টিজানে হামলার কারণে পিছিয়ে গেছে সরকারের অগ্রাধিকারমুলক প্রকল্পগুলোর বাস্তবায়ন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সোমবার বিকেলে পরিকল্পনা কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জঙ্গি হামলার পর বিদেশিদের অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ায় এসব প্রকল্পে বিদে সহায়তাও ঠিকমত আসেনি— উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, পদ্মা সেতু আর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের অগ্রাধিকারমুলক প্রকল্পগুলোতে এর ক্ষতিকর প্রভাব পড়ে। বিদেশিরা চলে যাওয়ায় এসব প্রকল্পে আসেনি বিদেশি সহযোগিতাও। তাই প্রকল্প বাস্তবায়নও স্থবির হয়ে পড়ে।

তিনি আরো বলেন, এ কারণেই পাইপলাইনে থাকা সাড়ে ৩ হাজার কোটি ডলারের ওপরে বিদেশি সহায়তা ব্যবহার করা যায়নি।

তবে অবস্থার পরিবর্তন হয়েছে— নিরাপত্তা জোরদার করার পর বিদেশিরা আবারো ফিরতে শুরু করেছে দাবি করে পরিকল্পনা মন্ত্রী। তাই চলতি অর্থবছরে না হলেও, আগামী অর্থবছরে এসব বিদেশী সহায়তার সদ্ব্যবহার হবে বলেও আশা করেন তিনি।

এছাড়া গ্যাসের মুল্য বৃদ্ধির কারণে, দ্রব্যমুল্য বাড়ার আভাস দিলেও তা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে বলেও মনে করেন আহম মুস্তফা কামাল।

আর চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে প্রায় ৩৩ শতাংশ। বরাবরের মত, এবারও এডিপি কাটছাট করে, আকার কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের শুরুই হয়েছে, গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরায় জঙ্গি হামলার মধ্য দিয়ে। এ হামলায় জঙ্গিদের নৃশংস হত্যার শিকার হয়েছিলেন ১৭ বিদেশিসহ ২৮ জন। যাদের অধিকাংশই জাপান ও ইতালির নাগরিক। এ ঘটনায় জাপানসহ বড় বড় উন্নয়ন সহযোগীদের অনেকেই পিছু হটেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ