অর্থনীতি

সরকারের উন্নয়ন মডেলে ত্রুটি রয়েছে

এসডিজি
এসডিজি

সরকারের বর্তমান উন্নয়ন মডেল দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয় কারণ এ মডেলে শুধু কিছু ব্যক্তি ও গোষ্ঠীর উন্নয়ন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে তারা এসব মন্তব্য করেন।

তবে এসডিজি অর্জনে অর্থায়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্যবসায়ীরা।

আর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এ কে আজাদ, লক্ষ্য অর্জনে খাতভিত্তিক আলাদা আলাদা টাস্কফোর্স গঠন করতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পিছনে পড়ে থাকবে না একটি মানুষও— এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে এটি অন্যতম। ২০১৬ সালে যখন আনুষ্ঠানিকভাবে এসডিজি বাস্তবায়ন শুরু হয় তখনো বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে।

আর মাথাপিছু প্রায় দেড় হাজার ডলার বার্ষিক আয় ৭% ওপর জিডিপির প্রবৃদ্ধি কতোটা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে- তা নিয়ে প্রশ্ন আছে বিশেষজ্ঞদের।

তাদের মতে, সরকারের উন্নয়ন মডেলে ত্রুটি রয়েছে কারণ বিদ্যমান মডেল থেকে বের হয়ে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও পদ্ধতিগত সংস্কার এবং সুশাসনের ওপর গুরুত্ব দিতে হবে আর এডিজি অর্জনে ব্যবসায়ীরা মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থায়নকে।

তবে সরকার ধারণা, এসডিজিতে তিনভাগের ২ ভাগ অংশীদারিত্বই বেসরকারি খাতের। তাই এসডিজি'র সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে আলাদা আলাদা কর্মপরিকল্পনা নিতে ব্যবসায়ীদের নেয়া প্রয়োজন।

ব্যবসায়ীরা নির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এগিয়ে এলে অনুকূল পরিবেশ তৈরি করে দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ