অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরামর্শ

তুলা
তুলা

অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার দুপুরে রাজধানীতে আমেরিক্যান চেম্বার অব কমার্স-অ্যামচ্যাম আয়োজিত আলোচনায় তারা এ পরামর্শ দেন।

তাদের মতে, ট্রাম্প প্রশাসনের ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে অনেক অনিশ্চয়তা আছে। তাই, যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য সুবিধা নিতে, এখন থেকেই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পরামর্শ তাদের।

আন্তর্জাতিক বাজারের গতি-প্রকৃতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে প্যানেল আলোচনায় দেশের বিশিষ্টজনেরা। আলোচনায় প্রাধান্য পায়, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব। আপস.

সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা এবি আজিজুল ইসলাম বলেন, ট্রাম্প প্রশাসন কী করবে না করবে— সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন যে সংকেত দিয়েছে তাতে বাংলাদেশের লাভ-ক্ষতি দুটোরই সম্ভাবনা রয়েছে।

আর সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বলেন, পরিস্থিতি যাই হোক, যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা ছাড়া কোনো বিকল্প নেই। সেখানে জিএসপি সুবিধা ফিরে পেতে কিছু ভিন্নধর্মী পদক্ষেপ নেয়া প্রয়োজন।

দেশ দুটির মধ্যে বাণিজ্য আরো বাড়াতে এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরো বেশি করে আকর্ষনের প্রতি মনোযোগী হতে পরামর্শও দেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ