অর্থনীতি

'এইচ আর ঢাকা' নামে কার্গো বিমানের যাত্রা শুরু

ছবি নাই
ছবি নাই

প্রায় ৪ হাজার কোটি টাকার পণ্য পরিবহনের বাজার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু এতে বাংলাদেশের কোনো অংশীদারিত্ব নেই। প্রায় পুরোটাই দখল করে আছে বিদেশি কার্গো পরিবহন।

তবে আশার কথা, এই বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি মালিকানায় 'এইচ আর ঢাকা' নামে একটি কার্গো বিমান। উদ্যোক্তারা আশা করছেন এর মাধ্যমেই ৪ হাজার কোটি টাকার বাজারের অনেকটাই দখলে নিতে পারবেন তারা।

আন্তর্জাতিক রুটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর পণ্য রপ্তানি হয় প্রায় ১ লাখ ৮৫ হাজার টন। এ পরিমাণ পণ্য পরিবহনে রপ্তানিকারকদের ভাড়া গুণতে হয় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। আর ১ লাখ ৬৫ হাজার টন পণ্য আমদানিতে ভাড়া গুণতে হয় প্রায় ১ হাজার ৭২০ কোটি টাকা।

এসব পণ্য পরিবহনে বাংলাদেশের কোনো কার্গো বিমান নেই। যাত্রী পরিবহনের পাশাপাশি মাত্র ১৫ থেকে ২০ শতাংশ পণ্য আনা নেয়া করে বিমান বাংলাদেশ। বাকিটায় একচ্ছত্র আধিপত্য বিদেশি কার্গো বিমানের।

তবে আশা দেখাচ্ছে ‘এইচ আর ঢাকা’। বাংলাদেশি মালিকানায় প্রথম এ কার্গো বিমানটি পরিচালনা করতে যাচ্ছে ইজি ফ্লাই এক্সপ্রেস। এর মাধ্যমে আকাশ পথে পণ্য পরিবহনে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ তার অবস্থান পাকাপোক্ত করতে পারবে বলেই আশা তাদের।

কার্গো বিমান পরিচালনা এবং ব্যবস্থাপনায় বাংলাদেশ একেবারেই নতুন। তাই শুরুর দিকের ধকল সামলে উঠাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ