দেশের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। ৯টি প্রকল্প
এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যায় ধরা হয়েছে এক লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি সেবাসহ সচেতনতামূলক কর্মকাণ্ডে এ প্রকল্পের টাকা ব্যয় হবে।
স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় জানুয়ারি-২০১৭ থেকে জুন-২০২২ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন হবে।