অর্থনীতি

রিজার্ভ চুরি: বাংলাদেশে অর্থ ফেরতে আগ্রহ নেই ফিলিপাইনের

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরির অর্থ বাংলাদেশে পাঠানোর বিষয়টিকে আর গুরুত্ব দিচ্ছে না ফিলিপাইন সরকার। এ নিয়ে দেশটির সংশ্লিষ্ট ব্যক্তিরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এছাড়া, সেখানকার অনেক কর্মকর্তা মনে করেন, ব্যাংক তহবিল লোপাটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কেউ কেউ জড়িত।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রথম বিস্তারিত ফাঁস করে আলোড়ন তোলা ফিলিপাইনের 'ইনকোয়ারার' পত্রিকার সাংবাদিক ড্যাক্সিম লুকাস বিবিসি বাংলাকে এসব কথা বলেছেন। এ ব্যাপারে শিগগিরই শুনানি শুরু হবে কি না, সে বিষয়েও কোন ধারনা দিতে পারেননি এই সাংবাদিক।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা বিশ্ব ব্যাংকিং ব্যবস্থায় এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির ঘটনা। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফেডারেল ব্যাংকে রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

এরমধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনের ব্যাংক ও জুয়ার বাজারে।

ফিলিপাইনে যাওয়া ওই অর্থ উদ্ধারে নড়েচড়ে বসে তৎকালীন ম্যানিলা সরকার। অর্থ উদ্ধারে সিনেটের উচ্চকক্ষে একের পর এক শুনানিও হয়। এসব তৎপরতায় ফিলিপাইন থেকে ফেরত আসে দেড় কোটি ডলার। তবে এখোনো বাকি রয়েছে আরও সাড়ে ৬ কোটি ডলার।

এসব অর্থ ফেরত আনার জন্য তদবির করে যাচ্ছে বাংলাদেশ। তবে রিজার্ভের অর্থ বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ফিলিপাইন সরকার শুরুতে যতটা আগ্রহী ছিল এখন আর গুরুত্ব দিচ্ছে না। এমনটাই জানিয়েছেন ফিলিপিন্সের ইনকোয়ারার পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক ড্যাক্সিম লুকাস, যিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রথমে বিস্তারিত ফাঁস করেন।

বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ইনকোয়ারারের সাংবাদিক বলেন তিনি মনে করেন এর পিছনে দুটো কারণ রয়েছে- প্রথমত ফিলিপাইনের রাজনৈতিক পরিস্থিতি বদল। দ্বিতীয়ত সে দেশের অনেক কর্মকর্তাই মনে করেন ব্যাংক তহবিল লোপাটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কেউ কেউ জড়িত।

গত বছরের মাঝামাঝিতে দেশটিতে সাধারণ নির্বাচন হয়েছে। ড্যাক্সিম লুকাস বলেন, গত বছর শুনানি অনুষ্ঠানের ব্যাপারে যেসব সিনেটর বিশেষভাবে ভূমিকা রেখেছিলেন, তাদের অনেকেই সর্বশেষ নির্বাচনে জয় পাননি। তাছাড়া ফিলিপাইনের আইনপ্রনেতারা

এখন দেশের অভ্যন্তরীন নানা বিষয় নিয়েও ব্যস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের চুরি যাওয়া টাকা নিয়ে শুনানির বিষয়টি এখন চাপা পড়ে আছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ