প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ বিভিন্ন খাতে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগে চুক্তি সই করেছেন। সফরের দ্বিতীয় দিন শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়ে ছিলেন, বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস ও বন্দর খাতে প্রায় ১ হাজার ১০০ কোটি ভারতীয় বিনিয়োগ পাইপ লাইনে রয়েছে। এর মধ্যে ৩০০ কোটি ডলারের বেশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডায় নিবন্ধিত হয়েছে।
তিনি আরো বলেন, মেরিকো, সিয়াট, টাটা মোটরস, গোদরেজ, সান ফার্মা ও এশিয়ান পেইন্টসের মতো ভারতীয় কোম্পানীগুলো এরই মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপন করেছে বা প্রক্রিয়ায় রয়েছে।
গত দেড় দশকে ভারতে বাংলাদেশের রপ্তানি ১০ গুণ বেড়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: