অর্থনীতি

ট্যানারি মালিক-শ্রমিকদের ৯ দফা দাবিতে পতাকা মিছিল

কালো পতাকা মিছিল
কালো পতাকা মিছিল

হাজারীবাগের ট্যানারি মালিক শ্রমিকরা ৯ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করেছে। বুধবার সকালে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে মিছিলটি হাজারীবাগ ট্যানারি এলাকা প্রদক্ষিণ করে। এ সময় চামড়া-শিল্প দেশি-বিদেশি চক্রান্তের শিকার বলে অভিযোগ করেন ঐক্য পরিষদ নেতারা।

পরিবেশ দূষণের অজুহাতে সাভার থেকে ট্যানারি মালিকদের উঠিয়ে দেওয়া হবে না, সরকারের কাছে এর গ্যারান্টি চেয়েছেন শিল্প মালিকরা।

পানি-গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, তাই হাজারীবাগের ট্যানারি বন্ধ। এ অবস্থায় কালো পতাকা হাতে রাজপথে মিছিলে ট্যানারি মালিক-শ্রমিকরা।

গত ৮ এপ্রিল এসব পরিষেবা বন্ধ করে দেয়ার পর, সাভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুতের সংযোগসহ ৯ দফা দাবি পেশ করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ট্যানারি শিল্প সংশ্লিষ্টদের।

পাট শিল্প যেভাবে ধ্বংস করা হয়েছিল, সেভাবে চামড়া শিল্পও ধ্বংসের জন্য দেশি-বিদেশি একটি চক্র কাজ করছে বলে তারা অভিযোগ করেন। এ চক্রান্ত থেকে এ শিল্পকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তাদের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে প্রায় দেড় কোটি মানুষ জড়িত। এ শিল্পের কোনো ক্ষতি হলে, তাদের দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তারা হুঁশিয়ার করে দিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ