গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ ছাড়া হাজারীবাগের ট্যানারি মালিকরা সাভারে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।
রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে শনিবার সকালে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এ কথা বলেন।
নেতারা বলেন, ট্যানারি শিল্প ধ্বংসের মুখে বলে সব সুবিধা আদায়ে বিসিককে কোনো ছাড় দেয়া হবে না— উল্লেখ করে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ভুল তথ্য দিয়ে হাজারিবাগের ট্যানারিগুলোতে বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারণে প্রতিদিন অনেক টাকার লোকসান দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এ শিল্পকে রক্ষার জন্য সাভারে সব সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে বিসিককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পরে এই শিল্পকে রক্ষায় মানববন্ধন, মৌন মিছিল, মত বিনিময়সহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: