অর্থনীতি

সাভারে বিনিয়োগের সুরক্ষা চান ট্যানারি মালিকরা

চামড়া শিল্প
চামড়া শিল্প

সাভার চামড়া শিল্প নগরীতে বিনিয়োগের সুরক্ষা চান ট্যানারি মালিকরা। পরিবেশ দূষণের অজুহাতে সাভার থেকেও ট্যানারি স্থানান্তরিত করতে হবে না, সরকারের কাছে তারও নিশ্চয়তা চেয়েছেন তারা।

সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশন আয়োজিত এক মত বিনিয়ম সভায় তারা এ দাবি জানান।

ট্যানারি মালিকদের ৯ দফা দাবী আদায়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে এ শিল্পের সঙ্গে জড়িতরা সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে এ শিল্প সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের মধ্যে মতবিনিময় করে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।

সাভারে সে বর্জ্য শোধানাগার স্থাপন করা হয়েছে, তাতে বর্জ্য শোধন হচ্ছে না, বরং ধলেশ্বরীও দূষণের শিকার হচ্ছে বলে দাবি পরিষদের নেতাদের। ফলে কিছুদিনের মধ্যেই ধলেশ্বরীকে বুড়িগঙ্গার পরিণতি বরণ করতে হবে বলে আশংকা প্রকাশ করেন ট্যানারি মালিকরা।

পরিবেশ দূষণের অভিযোগে হাজারীবাগ থেকে চামড়া কেনা বন্ধ করে দিয়েছিল, বড় বড় ব্র্যান্ডের ক্রেতারা। হাজারীবাগের মতো, সাভারেও পরিবেশ দূষন হলে, বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন বলে আশংকা ট্যানারি মালিকদের। এ অবস্থায় তারা আন্তর্জাতিক মানের বর্জ্য শোধানাগারের দাবিও জানিয়েছেন।

আর দাবি মানা না হলে, বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন ঐক্য পরিষদের নেতারা।

সাভারের বর্জ্য শোধানাগার ত্রুটিপূর্ণ অভিযোগ তুলে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।

এদিকে, কোন কর্মচাঞ্চল্য নেই হাজারীবাগের ট্যানারি পল্লীতে। বেকার হয়ে বসে আছে হাজার হাজার শ্রমিক। গ্যাস-বিদ্যুত সংযোগ না থাকায়, পচে-গলে নষ্ট হচ্ছে মূল্যবান চামড়া। এ অবস্থায়, ঈদকে সামনে রেখে বেচাকেনার মৌসুমে দেশীয় বাজারেও চামড়ার সঙ্কট দেখা দিতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।

এ সুযোগে ভারত ও চীন বাংলাদেশি চামড়ার বাজার দখল করতে পারে বলে আশংকা চামড়া শিল্প মালিকদের।

বিদেশে রপ্তানির পাশাপাশি, দেশি জুতা ও ব্যাগ তৈরিতেও চামড়া সরবরাহ হতো এ কারখানা থেকে। তবে এ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে স্থানীয় বাজারে চামড়াজাত পণ্য শিল্পের জন্য চামড়া সরবরাহ সম্ভব হবে না বলে আশংকা ব্যবসায়ীদের।

এ অবস্থায় দেশি-বাজার হাতছাড়া হয়ে যাবে বিদেশিদের কাছে, এমন আশংকা তো আছেই। সঙ্গে অনিশ্চয়তা দেখা দিয়েছে শ্রমিকদের ভাগ্য নিয়েও।

একসময়ের হাজারীবাগের মতো সাভার চামড়া শিল্প নগরীও শিগগিরই কর্মচাঞ্চল্যে ভরে উঠবে এমন আশায়ই এখন দিন গুনছেন ট্যানারি মালিক-শ্রমিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ