মালিক পক্ষের সিদ্ধান্তের কারণেই যাত্রীদের কাছ থেকে সিটিং সার্ভিসের ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন বাসের শ্রমিকরা। এদিকে, যাত্রীরা বলছেন, গণপরিবহনগুলো লোকার ভাড়া কথা থাকলেও নিচ্ছে সিটিং সার্ভিসের ভাড়া।
আর সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজধানীতে নতুন চার হাজার বাস নামানো হবে। বিআরটিএ এমন কোনো সিন্ধান্ত নিবেন না যাতে যাত্রীদের দুর্ভোগ আরো বাড়ে।।
সিটিং সার্ভিস তুলে দেয়ার চতুর্থ দিনে আবারো সিটিং সার্ভিস করে বিভিন্ন রুটের বাস চলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে গনপরিবহনের সংখ্যা ছিলো গত কয়েকদিনে তুলনায় একটু বেশি।
যাত্রীরা বলছেন, লোকার ভাড়ার পরিবর্তে সিটিং সার্ভিসের ভাড়া আদায় করছে। অভিযোগ করেন, বাস গুলো লোকাল সার্ভিসের মত চললেও ভাড়া বেশিই আদায় করছে। অনেক বাস আবার গেইট লক করে চালানো হচ্ছে বলেও জানান যাত্রীরা।
বাসের শ্রমিকরা বলছেন, গত রাতে মালিকরা সিদ্ধান্ত দিয়েছেন সিটিং সার্ভিস চলবে। তাদের সিদ্ধান্তেই সিটিংএর ভাড়া আদায় করা হচ্ছে।
সকালে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নগরবাসীর সুবিধার্থে নতুন আরো বাস নামানো হবে। বিআরটিএকে মন্ত্রী বলেন, সিদ্ধান্ত যাই হোক যাত্রীদের কল্যানেই হবে।