অর্থনীতি

রাজধানীতে আবারো সিটিং সার্ভিস চালু

সিটিং সার্ভিস চালু
সিটিং সার্ভিস চালু

ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ও নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর রাজধানীতে গণপরিবহনে আবারো সিটিং সার্ভিস চালু হয়েছে। বাসের সংখ্যা বাড়ায় নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায় চলছেই।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, আগের মতোই চলতে শুরু করেছে সিটিং ও গেইটলক সার্ভিস। তবে ভাড়া আদায়ে কোনো নিয়ন্ত্রণ নেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়।

ভাড়ার চার্ট গাড়িতে প্রদর্শনের কথা থাকলেও অনেক বাসেই তা দেখা যায়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

আর পরিবহন শ্রমিকরা বলেন, মালিকদের নির্ধারণ করে দেওয়া ভাড়াই তারা আদায় করছেন। রাজধানীতে গত ১৬ এপ্রিল থেকে গণপরিবহনে সিটিং, গেইটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ করা হয়।

গতকাল বুধবার ১৫ দিনের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ ও সিটিং সার্ভিসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ