অর্থনীতি

হাজারীবাগে নারী শ্রমিকদের চাকরিচ্যুতির আশঙ্কা

হাজারীবাগে নারী শ্রমিক
হাজারীবাগে নারী শ্রমিক

হাজারীবাগে নারী শ্রমিকদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করছেন ট্যানারি মালিকরা। ট্যনারি মালিক-শ্রমিক দ্বীপক্ষীয় চুক্তিও তারা মানছেন না বলে অভিযোগ করেছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার সকালে হাজারীবাগে দ্বীপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে তারা এ অভিযোগ করেন।

জীবন-জীবিকার অনিশ্চয়তা, তাই রাজপথে হাজারীবাগের ট্যানারি শ্রমিকরা। একদিকে মালিকদের সঙ্গে এক হয়ে, ট্যানারি শ্রমিকরা বিসিকের বিরুদ্ধে আন্দোলন করছেন ৯ দফা দাবি আদায়ে। অন্যদিকে, নিজেদের চাকরি ও জীবীকার নিশ্চয়তার জন্য আন্দোলন করছেন মালিকদের বিরুদ্ধে।

এমন পরিস্থিতিতে শ্রমিক সমাবেশ থেকে অভিযোগ করা হয়, প্রায় দেড় বছর আগে মালিকদের সঙ্গে শ্রমিকদের যে চুক্তি হয়, মালিকরা তা বাস্তবায়ন করছেন না। চুক্তি অনুযায়ী হাজারীবাগের অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার কথা থাকলেও, উল্টো মালিকরা এখন শ্রমিক ছাটাইয়ের পাঁয়তারা করছেন বলে অভিযোগ তাদের।

তারা অভিযোগ করেন, সাভারে ট্যানারিতে আসা যাওয়ার জন্য, শ্রমিকদের পরিবহন সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু ৪৮টি ট্যানারি কাজ শুরু করলেও, তারা তা করছেন না। দ্বীপক্ষীয় চুক্তির ২২টি শর্তের অধিকাংশই মালিক পক্ষ এড়িয়ে চলছেন বলে তাদের অভিযোগ।

দ্বীপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবির পাশাপাশি, মালিকদের ৯ দফা দাবির সঙ্গে আবারো একাত্ততা ঘোষণা করেছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ