অর্থনীতি

বিদ্যুৎ-পরিবহণ খাতে বিনোয়গ করতে পারে চীন

বিদ্যুৎ খাত
বিদ্যুৎ খাত

বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং গণপরিবহণ সংকট নিরসনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে চীন বিনোয়গ করতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার রাজধানীতে এফবিসিসিআই'র কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ কথা উঠে আসে।

দেশে এখন বিনিয়োগের ভালো পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কোনো বিদেশি বিনোয়গকারীরাই এখান থেকে অখুশি হয়ে ফিরে যায়নি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগ বান্ধব উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ চীনের প্রতি আহ্বান জানান, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ও দুগ্ধ খামার প্রকল্পসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য।

আব্দুল মাতলুব আহমেদ বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গণপরিবহণ সংকট নিরসনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে চীন বিনিয়োগ করতে পারে। এজন্য চীনকে সব ধরনের সহায়তা দেবে সরকার। প্রয়োজনে চীন স্পেশাল ইকোনমিক জোনের ব্যবহার করে অথবা আলাদাভাবে বাংলাদেশে বিনোয়গ করতে পারে।’

বাংলাদেশে বিনিয়োগ করে দুই দেশের মধ্যে আন্তঃবাণিজ্য সম্পর্ক আরো উন্নত করা হবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন অনেক উন্নয়নের দিকে রয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে চীনের থেকেও এগিয়ে রয়েছে যা যথেষ্ট প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নশীল কর্মকান্ডে চীন যুক্ত হতে পারলে দু'দেশের আন্তঃবাণিজ্য সম্পর্ক আরো বাড়বে।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ