ডলারের দাম বাড়লেও রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না— বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে সরকারের কাছে তাই দাম বাড়ার কোনো সম্ভবনাই নেই।
হাওড় অঞ্চলে দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বাড়লেও তা অস্থায়ী বলে মন্ত্রী জানালেন। চালের যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে শিগগিরই দাম স্থিতিশীল পর্যায়ে চলে আসবে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: