অর্থনীতি

আগামী বাজেট উচ্চাভিলাষী হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আগামী বাজেট উচ্চাভিলাষী হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর যৌথ পরামর্শক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে ভ্যাট নিয়ে ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি দিলে, তা দমন করার হুশিয়ারি দেন অর্থমন্ত্রী।

এর পাশাপাশি অনুষ্ঠানে ব্যবসায়ীরা করমুক্ত আয়সীমা বাড়ানো, করপোরেট কর কমানো এবং দেশিয় শিল্প রক্ষায় সম্পুরক শুল্ক বহাল রাখার প্রস্তাব দেন। জবাবে এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে জীবন-যাত্রার ব্যয় বাড়বে না বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর এমন পাল্টা হুশিয়ারি, ভ্যাট নিয়ে এফবিসিসিআইয়ের একজন পরিচালকের আন্দোলনে যাওয়ার হুমকির জেরে।

অর্থমন্ত্রীর আন্দোলন দমন করার হুশিয়ারির তাৎক্ষনিক প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি।

দেশিয় শিল্প সুরক্ষায় নতুন করে কোন পণ্যে শুল্ক আরোপ না করা, কিছু কিছু পণ্যে বিদ্যামান শুল্ক কাঠামো বহাল রাখা, করপোরেট কর হার কমানোসহ; শুল্ক, আয়কর এবং ভ্যাট নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন এফবিসিসিআই সভাপতি।

জবাবে অর্থমন্ত্রী জানান, দেশিয় শিল্প সুরক্ষাকে আগামী বাজেটে অগ্রাধিকার দেয়া হবে। ব্যবসায়ীদের দাবি অনুপাতে না হলেও, আয়করসীমা বাড়ানো এবং করপোরেট ট্যাক্স কমানোর ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।

এর পাশাপাশি আগামী বাজেটে টোবাকো ট্যাক্স বাড়ানো, ইন্টারনেটের খরচ ও সিম ট্যাক্স কমানোরও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ