অর্থনীতি

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না— পর্যাপ্ত পরিমানে আমদানি হয়েছে আর বাজার স্থিতিশীল রাখতে ১৫ মে থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে রাস্ট্রায়াত্ত্ব বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আসন্ন রমজান উপলক্ষ্যে রোববার সকালে সচিবালয়ে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে দুএকটি পণ্যের দাম বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি। আসছে রমজানেও এর প্রভাব পড়বে না এবং নতুন করে কোনও পণ্যের দামও বাড়বেনা বরং বাজার স্থিতিশীল রাখতে ১৫ মে থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের তৈরী করা একটি প্রতিবেদনে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, লবন, ডাল, ছোলা, খেজুরসহ সব ধরনের মসলার বাজার মূল্য বিশ্লেষন করা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, সরবরাহ লাইন ঠিক থাকলে বাজারে পণ্যের দাম বাড়েনা।

চিনির মূল্য বৃদ্ধি সম্পর্কে ব্যবসায়ীরা বলেন, ডলারের দাম কমে গেলে চিনির দাম কমে যাবে। আর মন্ত্রি বললেন, সাধারন মানুষকে জিম্মি করে যেন কোনো ব্যবসায়ী পণ্য মজুদ না করে সে বিষয়ে সতর্ক থাকতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে বিভিন্ন সময় পুলিশী হয়রানি, চাঁদাবাজির বিষয়ও মন্ত্রীর কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা। এসময় মাংস ব্যবসায়ীদের বিভিন্ন দাবী শিগগিরই সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ