অর্থনীতি

রমজানে মাংস ব্যবসায়ীদের কর্মবিরতির হুমকি

মাংস ব্যবসায়ীদের কর্মবিরতির হুমকি
মাংস ব্যবসায়ীদের কর্মবিরতির হুমকি

বাণিজ্যমন্ত্রীর আশ্বাস বাস্তবায়িত হলে ১ রমজান থেকে সারাদেশে মাংস বিক্রি বন্ধ করে দেয়ার হুমকি থেকে সরে আসবে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। গরুর অতিরিক্ত খাজনা আদায়, চাঁদাবাজি বন্ধসহ বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে কর্মবিরতির এ হুমকি দেন তারা।

বাণিজ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পাঁচ দিনের মধ্যে এ সমস্যা সমাধানের। সমিতি নেতারা বলছেন তারা দ্রুত সমাধান দেখতে চান, না হলে কর্মবিরতিতে যাবেন।

এদিকে, তাদের অভিযোগের প্রক্ষিতে উত্তর সিটি করপোশনের কর্মকর্তা বলছেন অতিরিক্ত খাজনা আদায়ের যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।

বেশ কিছুদিন ধরেই মাংস ব্যবসায়ীরা দাবি করে আসছেন, গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় হচ্ছে। আর এ অভিযোগে আগেও একবার ধর্মঘটের ডাক দেন তারা। তখন সরকারের মধ্যস্ততায় ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।

একই অভিযোগে ১ রমজান থেকে মাংস বিক্রি বন্ধ করে দেয়ার হুমকি দেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। কিন্তু বাণিজ্যমন্ত্রীর তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসের বাস্তাবায়ন হলে এবারও তারা ধর্মঘটে যাবেন না।

তারা বলছেন, উত্তর সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা ও ইজারাদারের মধ্যে সমঝোতায় অতিরিক্ত খাজনা আদায় হয়েছে গাবতলি গরুর হাটে। ইজারার শর্ত বাস্তবায়নের দাবি জানান তারা।

সমিতির নেতাদের দাবির বিরোধীতা করে উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কোনো ভাবেই প্রকৃত মাংস ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হয়নি। মাংস ব্যবসায়ীরা বার বার কেনো এমন অভিযোগ করছেন সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

মাংস ব্যবসায়ীদের এমন ধর্মঘটে ভোগান্তি পোহাতে হয় সাধারন মানুষদের। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ