অর্থনীতি

রমজানের আগেই বেড়েছে ইফতারি উপকরণের দাম

রমজানের আগেই বেড়েছে পন্যের দাম
রমজানের আগেই বেড়েছে পন্যের দাম

রমজানের আগেই দাম বেড়েছে ইফতারের উপকরণ ছোলা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ছোলার দাম ৭০ টাকা কেজি থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকা করে।

বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়ার জন্য ডলারের মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন। আর খাদ্য দ্রব্যের দাম নাগালের মধ্যে রাখার দাবি সাধারণ মানুষের।

রমজান মাসে ইফতারের মুখরোচক একটি খাবার ছোলা। এ সময় কাঁচা ও ভাজা ছোলার রয়েছে আলাদা কদর। কিন্তু এ বছর রমজানের আগেই ছোলার দাম বেড়ে গেছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা করে।

অথচ গত সপ্তাহেও ছোলা বিক্রি হয়েছে কেজি প্রতি ৭০ টাকা করে, আর এখন তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। ছোলার সঙ্গে দাম বেড়েছে মুগডাল, চিনি, ও রসুনেরও।

ডলারের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যদ্রব্যের এ দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা আর এবারও রমজানের আগে দাম বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ।

এদিকে, দাম বেড়েছে শাক-সবজি ও চালেরও। বেগুন, ঢেড়স, পটলসহ কেজি প্রতি প্রায় প্রতিটির সবজির দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা করে। আর চালের দাম গত সপ্তাহের থেকে কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৩ টাকা করে।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহাবান জানিয়েছেন সাধারণ মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ