পেছনে সব রেকর্ড ছাড়িয়ে আসছে অর্থ বছরের বাজেট শ্রেষ্ঠ বাজেট হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পূর্ববর্তী আলোচনায় তিনি এ কথা বলেন।
বাজেট সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আসন্ন ‘২০১৭-১৮ অর্থ বছরের বাজেট’ হবে শ্রেষ্ঠ বাজেট। শুধু আকারের দিক থেকেই নয় বরং ভ্যাট আদায় বাড়বে ৩০% আর এর চাপ বহনের সামর্থ্য দেশের মানুষের হয়েছে।
এ যৌক্তিকতা তুলে ধরেন তিনি আরো বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ নির্ধারণ করা হয়েছে।
এ সময় আগামী অর্থবছরের বাজেটকে করের বাজেট হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বাজেটে করের চাপ বাড়বে আর এর কিছুটা প্রভাব জনজীবনে পড়লেও তা কাটিয়ে ওঠাও সম্ভব – উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে ভ্যাটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখে উন্নীত করতে চায় সরকার।
বৈঠকে ই-টেন্ড্রিংয়ে স্বচ্ছতা, মেগা প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন, ব্যাংক কোম্পানি আইন পূণ সংশোধনের বিষয়ে সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম মালিকরা।
এর জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেন, পদ্মাসেতুসহ যেসব মেগা প্রকল্প দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়ার কথা, তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।
তবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী নিয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।