অর্থনীতি

এবারের এডিপি দেড় লাখ কোটি টাকার বেশি

এডিপি
এডিপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত করা হয়েছে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট বা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। এবার এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এডিপিতে সবচেয়ে বেশি, প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগকে।

পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থনীতির চাহিদার কথা বিবেচনা করেই এডিপি চূড়ান্ত হয়েছে।

বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থ বছরে সংশোধিত এডিপি'র বাস্তবায়ন ছিল ৯৭% আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাস্তবায়ন হয়েছে ৫২%। গুণগত মান বজায় রেখে প্রস্তাবিত এডিপি বাস্তবায়নের ব্যাপারেও আশাবাদী মন্ত্রী।

১ লাখ ২৩ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট। সব মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী, এডিপির পরিমান চুড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।

পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী। এতে এডিপির আকার এত বাড়ানোর ব্যাখ্যা দেন তিনি।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে, ১ লাখ ২৩ হাজার কোটি টাকার এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র ৬৫ হাজার কোটি টাকা বা ৫২%। আগের অর্থ বছরে সংশোধিত এডিপির ৯৭% বাস্তবায়িত হয়েছিল।

আর সেই অর্থবছরের প্রথম দশ মাসে এডিপির বাস্তবায়ন ছিল ৫৩%। তবে আগামী এডিপি যথাযথভাবে বাস্তবায়নের আশা পরিকল্পনা মন্ত্রীর।

উন্নয়ন বাজেটের মধ্যে প্রায় ১ লাখ ৪ হাজার কোটি টাকা আসবে সরকারের নিজস্ব উৎস থেকে। বাকী ৬০ হাজার কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়ার আশা করছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ