রমজানকে সামনে রেখে সোমবার থেকে খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রয়াত্ব বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম। চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেঁজুর-এই পাঁচটি খাদ্যদ্রব্য বিক্রি করবে টিসিবি।
সারাদেশে ১৮৫টি ট্রাকে ন্যায্যমূল্যে তাদের এ বিক্রির কার্যক্রম চলবে। ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫ টি ও জেলা সদরে ২ টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
এছাড়াও টিসিবির দুই হাজার ৮১১ জন ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে শুক্রবার ছাড়া পুরো রোজার মাসেই খাদ্যদ্রব্য বিক্রির কাজ চলবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: