দেশের প্রথম বেসরকারি মোবাইল অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তুলেছে ন্যাশনাল ব্যাংক।
সাড়ে চারশো কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তোলার সিদ্ধান্ত নেয় ব্যাংকটি। আগামী ১৮ জুন এ নিলাম অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ন্যাশনাল ব্যাংক থেকে দুই দফায় মোট ৬০০ কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। সর্বশেষ নেয়া ঋণের টাকা দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসির আড়াইশো কোটি টাকা বকেয়া পরিশোধ করে সিটিসেল। ঋণের জামানত হিসেবে প্রধান কার্যালয় বন্ধক রাখা হয়।
এছাড়া প্রথম দফায় নেয়া সাড়ে ৩০০ কোটি টাকার ঋণ সুদে-আসলে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪০০ কোটি টাকায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: