অর্থনীতি

রমজানে বিকেল ৩টা-রাত ১০টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ

সিএনজি পাম্প
সিএনজি পাম্প

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সকল সিএনজি পাম্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। প্রথম রোজা থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এছাড়াও শপিং মলগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আর বাণিজ্যিক শিল্প কারখানাগুলো পিক আওয়ারে বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।

অসহনীয় গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তির মধ্যেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ হিসাব তুলে ধরেন।

সরকারী তথ্য মতে, দেশে এখন বিদ্যুতের চাহিদা ৯ হাজার ৭০০ মেগাওয়াট। এ চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ৮ হাজার ৬৪৮ মেগাওয়াট। সে হিসাবে ঘাটতি ১ হাজার ৫২ মেগাওয়াট আর লোডশেডিংয়ের আভাস রয়েছে ৯৭৯ মেগাওয়াটের।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি বিদ্যুৎ কেন্দ্রে কারিগরী ত্রুটি আর বন্যায় টাওয়ার ধ্বসে পড়ায় ওইসব অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। আশ্বস্ত করলেন, পহেলা রমজান থেকে এ সংকট আর থাকছে না।

তবে রোজার সময় সন্ধ্যায় পিক আওয়ারে যে ঘাটতি দেখা দিতে পারে তা কাটিয়ে উঠতে দেশের সকল সিএনজি পাম্প ৮ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়েছে।

এছাড়া যেসব বিদ্যুৎ কেন্দ্রে মেরামত কাজ চলছে সেগুলো শিগগিরই চালু করার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ