২০১৭-১৮ সালের বাজেটে ভ্যাটের হার ১২% করার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
শনিবার রাজধানীতে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৬-১৭: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ বিষয়ক প্রতিবেদন প্রকাশ ও সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সিপিডি'র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একবারে না হলেও পর্যায়ক্রমে ভ্যাটের হার কমিয়ে ১২ শতাংশে আনা উচিৎ। জ্বালানি তেলের ওপর সম্পূরক শুল্ক বসালে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে বলে অভিমত এ গবেষণা প্রতিষ্ঠানটির।
আসছে বাজেটে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হবে— এ আশঙ্কাও প্রকাশ করে সিপিডি জানায়, হাওর অঞ্চলে বন্যায় ১৬ লাক্ষ মেট্রিক টন বরো ধান নষ্ট হওয়ায়, তা বাজেটে লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: