অর্থনীতি

রমজানের শুরুতেই বাজার চড়া যশোরে

বাজার
বাজার

রমজানের শুরুতেই যশোরের বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। রোজার সময় বেশি চাহিদা হয় এমন সব সামগ্রিরই দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে সেই তুলনায় সবজির বাজার কিছুটা সহনীয়।

সাধারণ ক্রেতাদের অভিমত, প্রশাসন যদি নজরদারি না করে তাহলে সামনের দিনগুলোতে দাম আরো বেড়ে যেতে পারে।

পবিত্র মাহে রমজানের শুরুতেই মাছ, মাংস, তেল, ছোলা, বেসম, বেগুন, চিনি, চিড়া, টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা জানান, রোজার ১০ থেকে ১৫ দিন আগে এসব পণ্য যে দামে বিক্রি হতো, তা রোজার শুরুতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫ থেকে ৩০টাকা দরে।

সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মাছ, মাংস, বেগুন, ছোলা, বেসম ও টমেটোসহ কয়েকটি পণ্যের দাম। ক্রেতাদের দাবি প্রশাসন যদি নজরদারি না করে তাহলে এসব পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে। তখন রোজার মাসে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবেনা।

তবে বিক্রেতারা বলেন, তারা বেশি দামে কিনছেন, এছাড়া পরিবহনসহ অন্যান্য খরচও বেড়েছে। তাই তারা সেভাবেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

রমজানে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, এরইমধ্যে মাসজুড়ে বাজার তদারকি শুরু হয়েছে বলে জানিয়েছেন যশোর বাজার বিপণন অধিদপ্তরের পরিদর্শক কুতুব উদ্দিন।

পবিত্র মাহে রমজানকে পুজি করে কেউ যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে ব্যাপারে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ