অর্থনীতি

রমজানে মৌলভীবাজারে বেড়েছে পণ্যের দাম

বাজার
বাজার

রমজান মাসের শুরু থেকেই মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অস্থিতিশীল বাজার ব্যবস্থার জন্য পাইকারী ব্যবসায়ী ও বেপরোয়া চাঁদাবাজিকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। আর প্রশাসনের নজরদারি না থাকায় ভোগ্যপণ্যের দাম বেড়েই চলছে বলে অভিযোগ ক্রেতাদের।

রমজান মাস এলেই মৌলভীবাজারে হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় পণের দাম বেড়ে যাওয়াটাই যেন স্বাভাবিক। চাহিদা বেড়ে যাওয়ায় ইফতার- উপকরণও চড়া দামে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র পেঁয়াজ ও আলুর বাজার কিছুটা স্থিতিশীল।

তবে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে লিটারপ্রতি ৫ থেকে ৮টাকা করে বাড়ানো হয়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। বেড়েছে চালের দামও। দুই/একটি মসলার দাম বাড়লেও, বেড়েছে সব ধরণের সবজীর দাম। দাম বেড়েছে মাছ-মাংসের বাজারেও।

দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে পাইকারী ব্যবসায়ীদেরই দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

বাজারে দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

বাজারে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ